• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ট্রাক থেকে নামতেই চালককে কুপিয়ে হত্যা, আটক ২

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:২৭
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:২৭

ট্রাক থেকে নামতেই চালককে কুপিয়ে হত্যা, আটক ২

ট্রাক থেকে নামতেই চালককে কুপিয়ে হত্যা, আটক ২

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতদলের অস্ত্রের আঘাতে রাজীব হোসেন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

রবিবার (৪ অক্টোবর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এ ঘটনা ঘটে। নিহত লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ঘটনাস্থলে ট্রাক থামিয়ে ‘প্রকৃতির ডাকে সাড়া দিতে’ নামার পর কয়েকজন ‘ডাকাত’ তার ওপর হামলা চালায়।
তাদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ‘ডাকাতদলের চক্রের সদস্য’ মিন্টুকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দলের আরো ৩ থেকে ৪ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে আরো একজনকে আটক করে।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে মিন্টু ও ফারুক নামের দুজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com