শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
–
বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয় করা ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। মাত্র ৪৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
ক্যালিফোর্নিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে শনাক্ত হয়েছেন গাই কাপুলনিক।
প্রতিবেদন অনুযায়ী, অভিনেতাকে বহনকারী এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি গত বৃহস্পতিবার একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। লেক অ্যারোহেডের উত্তরে অবস্থিত হেস্পেরিয়াতে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় ৩৩ বছর বয়সী টেইলর লাস্কা হিসেবে শনাক্ত করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গাই কাপুলনিক ইসরায়েলি ছিলেন। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতেও কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমটির দাবি, দেশটির অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন তিনি।
প্রতিবেদন অনুসারে, কাপুলনিক লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন।
অভিনয়ের পাশাপাশি সেখানে ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন তিনি।
‘দ্য কল অব দ্য ওয়াইল্ডসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।
আ/আ













