শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মণ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়েয়া ইউনিয়নে গড়েয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি গড়েয়া এলাকা থেকে জেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা কয়েকজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক রঞ্জন বর্মণকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, গড়েয়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আ/আ













