• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খুলনায় সাবেক জামাইয়ের হাতে শ্বশুর গুলিবিদ্ধ

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:৫০
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:৫০

খুলনায় সাবেক জামাইয়ের হাতে শ্বশুর গুলিবিদ্ধ

খুলনায় সাবেক জামাইয়ের হাতে শ্বশুর গুলিবিদ্ধ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের চার মাস পর সাবেক জামাইয়ের হাতে গুলিবিদ্ধ হয়েছেন শ্বশুর ইকবাল শেখ (৪৬)। রবিবার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইকবাল শেখ ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আজ রবিবার সকালে ইকবাল শেখকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি বাঁ পায়ে গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে লবণচরা থানা পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে গুলির ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com