• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানী তে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:৫৭
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:৫৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৫৪টি মামলা করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৮৯ জন, মিরপুর বিভাগ ৮২ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম