• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শাহজালালে এমিরেটসের দুই কর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ২:৪৭
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ২:৪৭

শাহজালালে এমিরেটসের দুই কর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

শাহজালালে এমিরেটসের দুই কর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

দুই কর্মী হলেন- মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। তারা এমিরেটস এয়ারলাইন্সে এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত।

রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।ঘড়ি কিনুন

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরবর্তীতে ২১নং গেইট সংলগ্ন ৪নং বোর্ডিং ব্রিজের নিচে অ্যাপ্রোন এলাকায় অভিযান চালিয়ে এই দুই কর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি স্বর্ণবারের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

তারা জানান, জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে চোরাচালানের এই অভিনব কৌশলের সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com