• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৩:২৪
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৩:২৪

আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নন, পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে দলটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আখতারুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি এ দেশের মানুষ এবং প্রবাসীরা ভালোভাবে নেয়নি। তিনি যে বিষয়ে কথা বলেছেন সেটা ১০০ ভাগ সত্য।’

আখতারুজ্জামানকে ‘ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ আদালতে নেওয়ার সময় অপমানের উদ্দেশ্যে তাকে হেলমেট পরানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাড্ডা মেডিক্যাল সেন্টার ভাঙচুর ও লুটপাট প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সেই সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।’ একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘দেশের সব প্রতিষ্ঠান কার্যত বিধ্বস্ত অবস্থায় রয়েছে।’

এ সময় ৭ মাসেও হাম এবং ডেঙ্গুর সমস্যা সমধান করতে না পারায় সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। সবাই মিলে ঘরের আশপাশ পরিষ্কার রাখার অনুরোধও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com