• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা কী করি জাস্ট ওয়েট করেন অবশ্যই চমক থাকবে:ইসি

প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ৭:৪৮
আপডেট: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ৭:৪৮

9660002589

আমরা কী করি জাস্ট ওয়েট করেন অবশ্যই চমক থাকবে:ইসি

রাজনৈতিক দল অনেকে আসছে না বা যে অভিযোগগুলো আসছে, সেগুলো হ্যান্ডেল করা চেষ্টা করছি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রি.জে. (অব.) মো. আহসান হাবিব খান বলেন, দেখেন আমরা কী করি জাস্ট ওয়েট করেন। অবশ্যই চমক থাকবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রি.জে. (অব.) মো. আহসান হাবিব খান এমন মন্তব্য করেন।

এই নির্বাচন কমিশনার বলেন, ৩৯টি দলের জন্যই কাজ করছি আমরা। সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে কাজটা সকলের জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের বারবার বলছি কোন কাজটা করতে হবে বলেন, কোন কাজটা ভুল করছি বলেন, কিন্তু বলছেন না।

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করবো। যার যারা (নির্বাচনে) আসছে না, তারা সবাই আমার প্রিয়। আমরা মনে প্রাণে চাই তারা সবাই আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি, তারা যদি না আসে আপনিই বলেন কী করতে হবে? সেটা আমি করে দেখাবো।

তিনি আরো বলেন, পরিষ্কারভাবে বলছি এ পর্যন্ত ৭৯৩টি ইভিএমে নির্বাচন করেছি। ধাওয়া পাল্টা ধাওয়া কয়টা হয়েছে? হয়নি। কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না।

এ সময় সংসদ নির্বাচনে রংপুরসহ অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com