• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে, ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১:৩৮

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে, ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, পানি চুক্তি নবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরুরও আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা- যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘পানির অধিকার আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।’

তিনি জানান, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের জন্য বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

পানি কূটনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে এবং বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতার সমন্বয়ে তাদের দক্ষ ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com