গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সাইফুল ইসলামকে আহ্বায়ক ও সাজিদুর রহমানকে সদস্যসচিব করে আংশিক গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়ছে।
২৮ সদস্য বিশিষ্টি আহ্বায়ক কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, ১০ জন যুগ্ম আহ্বায়ক ও ১৫ জন সদস্য রাখা হয়েছে।
তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সোহান আল ইমাম, যুগ্ম আহ্বায়ক আকিবুল ইসলাম, হাবিবুর রহমান মোল্যা রইন, মো. মেহেদী হাসান, তাসবীর হাসান, মো. আমিরুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন, মো. নাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ লালন শেখ, নিলয় হাওলাদার মোস্ত ও সোহাগ আফতাব।
সদস্যরা হলেন শেখ রেদোয়ান ইকবাল, সাহেদ হাসান পিয়াস, রাজিব মোল্লা, মাহফুজুর রহমান, উজ্জ্বল সিকদার, মো. শরিফুল ইসলাম, হাসানুল আলম রাজু, তরিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মো. মমিন শেখ, মেহেদী হাসান, মেহেদী হাসান খান, আবির সিকদার, আহসান বিশ্বাস ও রাহাদুল ইসলাম রাদ।
পত্রে আরও বলা হয়, আহ্বায়ক, সিনিয়র আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কায্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেওয়া হয়।













