• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১০:২৭
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১০:২৭

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রবাসী কর্মীরা দেশে ফেরার পর বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা ও হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় রোধে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী ৩৬ হাজার ৫৯০ জন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ নারী ও আট শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনার তথ্যও বৈঠকে তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট ও বোয়েসেলের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হচ্ছে। বর্তমানে নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তরগুলোর প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com