• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার ২৪ নেতাকর্মীর জামিন

প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৩:৫৬
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৩:৫৬

জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার ২৪ নেতাকর্মীর জামিন

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটকের পর গ্রেফতার ২৪ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর তাদের ফুলেল শুভেচ্ছা জানান তাদের সহযোদ্ধারা। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তারা জামিন লাভ করেন।

দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখে। তাদের অভিযোগ, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী নাশকতার ষড়যন্ত্র করছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়।

অবশ্য পুলিশ যাচাই-বাছাই করে ২৭ জনের বিরুদ্ধে মামলা করে। তাদের কারাগারে পাঠিয়ে দিয়ে বাকিদের ছেড়ে দেয়।

জাসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ২৭ জনের একজন কার্যালয়ের নিচের দোকানের কর্মচারী। তার পিতার নামের বানানে ভুল থাকায় জামিন হওয়ার পরও মুক্তি পাননি। আশা করা যাচ্ছে, তিনি একদিন পর মুক্তি পাবেন। আর গাজীপুর মহানগরীর জাসদের দুই নেতার জামিনের আবেদনের শুনানি হবে ১১ অক্টোবর। তারা দুই জনই সেদিন জামিন লাভ করবেন বলে আশাবাদী দলটি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com