• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সিজেপির মিছিলে যাওয়ার পথে দিল্লিতে আটক আপ নেত্রী নেহা বোরা

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৩:৪৮
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৩:৪৮

সিজেপির মিছিলে যাওয়ার পথে দিল্লিতে আটক আপ নেত্রী নেহা বোরা

 

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) গণবিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে আদমি পার্টির (আপ) নেত্রী নেহা বোরাসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট নাগরিককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে বিক্ষোভস্থলে যাওয়ার পথে তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেওয়া হয়।

আটকদের মধ্যে রয়েছেন- আম আদমি পার্টির (আপ) নেত্রী নেহা বোরা, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং প্রখ্যাত সমাজকর্মী ও রাজনীতিবিদ যোগেন্দ্র যাদব।

সিজেপির ডাকা এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইএনএ মার্কেটসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও সংবেদনশীল এলাকাগুলোতে বসানো হয়েছে কড়া ব্যারিকেড। রাজনৈতিক নেতা ও সমাজকর্মীদের একের পর এক আটকের ঘটনায় রাজধানী দিল্লির উত্তেজনা ও প্রশাসনিক কড়াকড়ি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com