• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন জিকেএসপির প্রকল্প পরিদর্শন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৮

96005 3

খুলনায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন জিকেএসপির প্রকল্প পরিদর্শন

খুলনার বটিয়াঘাটায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র মহাপরিচালক মোঃ কামারুজ্জামান জিকেএসপির প্রকল্প পরিদর্শন করেছেন। তিনি আজ বেলা ১১টায় উপজেলার বয়ারভাঙ্গা গ্রামের কয়েক জন কৃষকদের জমিতে গড়ে ওঠা প্রকল্পের গবেষণা প্লট পরিদর্শণ করেন। এ সময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক মোঃ লিয়াকত হোসেন, জিকেএসপির প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস, খুলনা বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের বটিয়াঘাটায় মৃত্তিকা সম্প উর্দ্ধতন কর্মকর্তা শামসুন নাহার রত্না, কৃষক কংকন মন্ডল ও উজ্জল মণ্ডলসহ কৃষকগণ উপস্থিত ছিলেন। এই প্রদর্শনী প্লটের লাউ, করোলা ও ঝিঙ্গের প্রদর্শনী ঘুরে দেখেন এবং জিকেএসপি প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি সাতক্ষীরা সদর উপজেলার কচুপুকুর গ্রামে আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। কৃষকের জমিতে স্থাপিত রোপা আমন ধানের প্লট পরিদর্শণ করেন এবং আরো অধিক হারে ফসল উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করেন ও পরামর্শ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com