• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৫১
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৫১

বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার যিনি জনগণকে দেওয়া কথা রাখেন।’

সোমবার (১২ অক্টোবর) বিকালে মিরপুর-১৩ নম্বরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ফ্যামিলি কার্ড বিএনপি ঘোষণা করেছে। ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে নির্বাচনি ইশতেহারে ঘোষিত জনগণের জন্য উপহার। অতএব ফ্যামিলি কার্ড সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করবে বিএনপি, অন্য কেউ না।’

প্রশাসক অভিযোগ করে বলেন, ‘অনেকে বলেন মাত্র ২৫০০ টাকা। আমরা বলি যদি কেউ সাহস করে বেশি পরিমাণ টাকা দিতে পারে থাকে তাহলে আরও বেশি করে দেখাক। সবাই কথা বলে বেশি কিন্তু জনগণের জন্য কাজ করে না। জনগণের জন্য একমাত্র কাজ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বিএনপি।

প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি দলের ভেতরে কেউ ফ্যামিলি কার্ড নিয়ে কোনও বিভ্রান্তি তৈরি করে কিংবা কোনও কিছু করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সঠিক পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে কোনও বিভেদ ও বিভক্তি করা হবে না।’

প্রশাসক আরও বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থী জনগণের জন্য কাজ করবে এবং জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রমে বিশেষ করে নগরীর ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ড চালাবে, তারাই দলের মনোনয়ন পাবে। জনগণের জন্য কাজ না করলে তারা মনোনয়ন পাবে না।’

প্রশাসক জানান, ১ হাজার ৯ শত ১৭ জন স্বেচ্ছাসেবক ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবেন। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে যদি কোনও গুপ্ত দলের কর্মীরা ভুল তথ্য বা কোনও প্রকার বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক।

প্রশাসক বলেন, ‘অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদিন রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করা হবে এবং নান্দনিক ফুটপাত উপহার দেওয়া হবে নগরবাসীদের।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com