• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১:০৫
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১:০৫

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য, ছবি ও ভিডিও প্রকাশ না করার পরামর্শ দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলা এবং সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার এবং ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই দেশটির আইন মেনে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও বা সংবেদনশীল তথ্য প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া এ ধরনের ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য মুঠোফোনে সংরক্ষণ করা কিংবা অন্য কারও সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে দূতাবাসের একাধিক হটলাইন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের একের পর এক হামলার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সৌদি আরব ভ্রমণের বিষয়ে নিজ নিজ নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

হুতিদের হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির দুটি বিমানবন্দরে সোমবার ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com