• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৩:২১
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৩:২১

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন কোনো চ্যালেঞ্জ অনুভব করছেনা, তবে অপরাধী ধরতে গিয়ে পুলিশ মাঝে মধ্যে হামলার শিকার হয়, এরপরও অপরাধী ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।’

বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ভবন ও ফরেনসিক ল্যাবের উদ্ধোধনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে অপরাধের ধরণ পাল্টে গেছে। সাইবার বিশ্বে স্ক্যাম, শেয়ার বাজার মেনিপুলেশন, প্রতারণাসহ নানা অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে দেশের প্রতিটি বিভাগে দ্রুত আধুনিক ল্যাব তৈরি করবে সরকার। এতে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক, অস্ত্র বেচাকেনা ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধ অনেকটাই সহজ ও দ্রুত হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিচার বিভাগে মানুষের হয়রানি দূর ও বিচারকাজ দ্রুত করতেও ফরেনসিক ল্যাব ভূমিকা রাখবে। দেশে এমন ল্যাব তৈরিতে বিদেশি সহায়তাও খোঁজা হচ্ছে। চট্টগ্রামে ৫৯ কোটি টাকা ব্যয়ে ভবন ও এ ল্যাবটি তৈরিতে আধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কোরিয়া সরকার।’

এ সময় কেরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com