• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৩:২২
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৩:২২

৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
এলপি গ্যাসের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে সার্বিকভাবে সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেট করে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। বারবার গ্যাসের দাম বাড়িয়ে এখন সাধারণ মানুষকে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতি আজ নিম্নমুখী।

এনসিপি প্রধান বলেন, আওয়ামী লীগের মতোই দেশ চলছে। বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি—এ দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। চাকরিতে নিয়োগ থেকে শুরু করে সারের ডিলার নিয়োগ—সকল ক্ষেত্রে সরকার দলীয়করণ করছে। ফলে চাঁদাবাজ আর স্বৈরাচার আজ একাকার হয়ে গেছে।

বিএনপির উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে না পারেন, তাহলে আপনাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।

শরীয়তপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম, এনসিপি নেত্রী শামসুন নাহার, ইমরান আল নাজির, জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াজ মুর্শেদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com