• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অটোমেশনে বদলি-পদায়ন: প্রথম ধাপে বদলি ৯৫ চিকিৎসক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:১৭

96666590

অটোমেশনে বদলি-পদায়ন: প্রথম ধাপে বদলি ৯৫ চিকিৎসক

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য খাতে বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন পদ্ধতি চালু করেছে সরকার। প্রথম ধাপে এ পদ্ধতিতে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসকের বদলি ও পদায়ন করা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা বিভাগের সব পদের বদলি ও পদায়ন অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে এ অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বিশেষ অতিথি ছিলেন।ঘড়ি কিনুন

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, পর্যায়ক্রমে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে। এ ছাড়া ৫ বছরের বেশি বয়সীদের হামের টিকার আওতায় আনার বিষয়ে সরকার ভাবছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের চাকরির মেয়াদ, ডিগ্রি, নিজ বাড়ি এবং ব্যক্তিগত চয়েসের ওপর ভিত্তি করে তৈরি ম্যাট্রিক্স ও অ্যালগরিদমের মাধ্যমে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা বদলি বাণিজ্য ও তদবির সংস্কৃতির অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ২০২৩ সালের তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার চার ভাগের এক ভাগে নেমে এসেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com