যশোর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর নেতৃবৃন্দ।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর উপদেষ্টা এস এম সামছুল আলম নিক্সন, সভাপতি কবি সাহানা সুলতানা, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা এবং যশোর জেলা যুব পরিষদের সভাপতি মো. মুছা।
এ সময় তাঁরা জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
সৌজন্য সাক্ষাৎটি প্রশাসন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বিনিময়ের একটি উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।













