• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৪:৩৯
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৪:৩৯

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) মাউশির এক জরুরি চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এ বিষয়ে অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অবহিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের আয়তন নির্ধারণ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে হবে। এ জন্য আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম