• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১:২৮
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১:২৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকুজুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না। এ বিষয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম