• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:০৬
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:০৬

টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার
 
টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার
টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়। মুম্বাই থেকে ট্রেনে পালিয়ে যাওয়ার সময় রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্কফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের যৌথ দল তাদের গ্রেফতার করে।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- হরিয়ানার সোনিপাতের ১৭ বছর বয়সী ফুল সিং, বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন এবং সোনিপাতের ১৮ বছর বয়সী রেহান। হৃতিক বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় থাকেন এবং র্যাপিডো চালক হিসেবে কাজ করেন।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার তিনজনের মধ্যে দুজন ভাড়াটে হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে। অপরজন হামলার পর তাদের পালাতে সহায়তা করেছিলেন বলে ধারণা তদন্তকারীদের। তাদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করা হয়েছে।

মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। প্রাথমিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, হামলার পর অভিযুক্তরা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটে প্রবেশ করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতেই তারা এ পথ বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হামলাকারীরা অভিনেতার চলাফেরার ওপর আগে থেকেই নজর রাখছিলেন। তাদের ধারণা, হামলার আগে টাইগার শ্রফের নিয়মিত যাতায়াতের স্থান ও সময় সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছিল।

প্রতি রোববার জুহুর একটি ফুটবল মাঠে যাওয়ার অভ্যাস ছিল অভিনেতার। সেখান থেকে গাড়িতে করে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয় বলে সন্দেহ তদন্তকারীদের।

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক ও অন্য একজন আহত হন।

হামলার পর অভিযুক্তরা এসভি রোড ধরে ভিলে পার্লে ও আন্ধেরির দিকে পালিয়ে যান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। পরে আন্ধেরি ওয়েস্ট রেলস্টেশনের কাছে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখে ট্রেনে ওঠেন তারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা এখনো পুলিশ নিশ্চিত করেনি।

ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দেন তিনি।

শিন্ডে বলেন, মুম্বাইয়ে গ্যাং-সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধী চক্রের শিকড় উপড়ে ফেলার ওপর জোর দিয়ে তিনি বলেন, ১৯৯০-এর দশকে গ্যাং-সংঘাতের সময় যেভাবে এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, আবারও তেমন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর জবাব দেওয়া হবে পাল্টা জবাবে, গুলির জবাব গুলিতে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম