• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৫:৫৭
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৫:৫৭

হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না জুমা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‎যারা ইশরাকের পদত্যাগে নিজেদের বিজয়ী ভাবছেন, তাদেরকে ‘মহাবোকা’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

 

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

‎পোস্টে তিনি বলেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’

‎দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর-রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এতো ক্ষতি করার পরেও কোনো টুশব্দ হয়না।’

তিনি প্রশ্ন রাখেন, ‘এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’

‎উল্লেখ্য, সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম