• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর-সমৃদ্ধ দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৪:২৪
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৪:২৪

 

রংপুর প্রতিনিধি
ছবি: পিআইডি

মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে প্রতিজ্ঞা করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে পরিশ্রম করে এই দেশকে গড়ে তুলব।সরকারি আদেশ দেখুন

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। যেদিন থেকে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তারেক রহমান বলেন, ‘আমরা কৃষকের কৃষিঋণ মওকুফ করেছি, ফ্যামিলি কার্ড চালু করেছি, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করেছি।’

তিনি আরও বলেন, ‘সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। তাই দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

এর আগে, শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুর পৌঁছান প্রধানমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম