• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৪:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৪:২৯

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সুন্দরবন রক্ষা ও মোংলা বন্দরের উন্নয়নকাজ সরাসরি দেখতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মোংলা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করতেই প্রধানমন্ত্রীর এই একদিনের সফর। হেলিকপ্টারে করে গিয়ে সমস্ত প্রকল্প ঘুরে দেখে তিনি বিকেলেই ঢাকায় ফিরে আসবেন। বিশেষ করে সুন্দরবন সুরক্ষার উদ্যোগ, মোংলা সমুদ্র বন্দরের পরিস্থিতি এবং সেখানে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্পগুলো খতিয়ে দেখার পাশাপাশি একটি পর্যালোচনা সভাতেও অংশ নেবেন তিনি।

 

প্রধানমন্ত্রীর এই সফরটি শুরু হবে বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রার মাধ্যমে। সকাল ১০টায় তিনি আকাশ থেকেই হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে তার হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে দুপুর পৌনে ১টায় নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজ মোংলা’য় পৌঁছাবেন এবং মধ্যাহ্নভোজের বিরতি নেবেন।

 

দুপুর ১টা ৪৫ মিনিটে নৌঘাঁটির ওয়ার্ড রুমে একটি পর্যালোচনা সভায় যোগ দেবেন। এরপর দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি এবং সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন। সবশেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম