• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বৃটেনে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ ২১ জনকে সাজা দিয়েছে আদালত

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১০:৩১
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১০:৩১

বৃটেনে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ ২১ জনকে সাজা দিয়েছে আদালত
 

ফ্রান্সে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশিসহ ২১ মানবপাচারকারীকে কঠোর সাজা দিয়েছে ইংল্যান্ডের কেন্ট ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট। সাজাপ্রাপ্তরা সবাই পূর্ব লন্ডন ও টাওয়ার হ্যামলেটসভিত্তিক মানব পাচারকারী চক্রের সদস্য।

আদালতের রায়ে প্রধান সহযোগী বৃটিশ বাংলাদেশি ২৬ বছর বয়সী সুহেল আহমেদকে ৭ বছর এবং ট্যাক্সিচালক মো. আলী হোসেন ও সৈয়দ আহমেদকে ৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য অপরাধীদের সাজা ঘোষণার প্রক্রিয়া চলছে।বাংলাদেশ সংবাদ

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ( এনসিএ )-এর দীর্ঘ তদন্তের পর ওই ২১ জনের উপর ফ্রান্সে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে গঠন করে আদালতে পেশ করে। ওই প্রতিবেদন আদালত কর্তৃক দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এ রায় ঘোষণা করেন।

এনসএ-এর প্রতিবেদনে বলা হয় , বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী সুহেল আহমেদ এবং তার সহযোগী সুহেল আহমেদের নেতৃত্বে এই চক্রটি মাথাপিছু ১,৪০০ পাউন্ডের বিনিময়ে যুক্তরাজ্যে অবস্থানরত ব্যক্তিদের ইউরোপীয় ইউনিয়নের ভিসা জালিয়াতি করে ফ্রান্সে পাঠাত। লন্ডন থেকে মিনিক্যাব ও ট্যাক্সিতে করে কেন্টে নিয়ে রোমানিয়ান দালালদের মাধ্যমে লরিচালকদের ঘুষ দিয়ে এই পাচার কার্যক্রম চালানো হতো। ক্রাইম এজেন্সির কর্মকর্তা জন টার্নার জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনে এই আন্তর্জাতিক চক্রটিকে মূল থেকে উপড়ে ফেলা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম