• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, আ.লীগও পারবে না : মুক্তাদির

প্রকাশ: রবিবার, ২ অক্টোবর, ২০২২ ৬:৫৯
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২ ৬:৫৯

9600254

কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, আ.লীগও পারবে না : মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা হত্যার রাজনীতি শুরু করেছে। গত কয়েক দিনে দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কয়েকজন নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারে নি, আওয়ামী লীগও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

শনিবার বিকেলে নগরীর কলাপাড়া ঈদগাহ মাঠে ১০ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য শেখ মইনুদ্দিন ও জালাল উদ্দিন শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন- সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খছরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, প্রধান নির্বাচন কমিশনার ও সাবে কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ।

সম্মেলনে আব্দুল হাকিমকে সভাপতি, সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিন রবকে সাংগঠনিক সম্পাদক করে ১০ নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আলী আকবর ফকির, সাইদুর রহমান বুদুরী, আব্দুল হাকিম, সেলিম আহমদ মাহমুদ, ছাব্বির আহমদ, নাসির উদ্দিন রব, আব্দুল হামিদ, মুক্তার আহমদ রাফি প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com