• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:১৪
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:১৪

মহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে প্রতিমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে মহানগর এক্সপ্রেসের চলাচল শুরুর প্রথম দিনেই ট্রেনে চড়ে ফেনী গেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচল শুরু করা মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় ঢাকা থেকে ফেনী যান প্রতিমন্ত্রী। পরে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ফেনী থেকে যাত্রা শুরুর আগে যাত্রীদের ফুল দিয়ে বরণও করে নেওয়া হয়।

এসময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় হাবিবুর রশিদ হাবিব বলেন, রেলের যে কোনো ধরনের দুর্নীতি ও টিকিট সংক্রান্ত অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। এখন টিকিট অনলাইনে বিক্রি হয়। এরপরও কোথাও কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি।

রেলওয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান, দিন দিন রেলের উন্নয়ন ও সেবা বৃদ্ধি পাক। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করছেন। সারা দেশের উন্নয়নের পাশাপাশি ফেনীর উন্নয়নেও সরকার সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, মহানগর এক্সপ্রেস চালুর পরিকল্পনার সময় ফেনীর সংসদ সদস্য রফিকুল আলম মজনু ট্রেনটির ফেনী স্টেশনে যাত্রাবিরতি এবং ফেনীর জন্য সর্বোচ্চ আসন বরাদ্দের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার সেই দাবি পূরণ করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, রফিকুল আলম মজনু ফেনীবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। রেলওয়ের যেকোনো উন্নয়নে ফেনীবাসীর দাবিকে গুরুত্ব দেওয়া হবে।

রেলওয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে লোকোমোটিভ ও গ্যারেজের স্বল্পতা ছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর মিটারগেজ ও লোকোমোটিভের স্বল্পতা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুবিধা আরও বাড়াতে সরকার ও মন্ত্রণালয় কাজ করছে।

ফেনীবাসীর উদ্দেশে তিনি বলেন, মহানগর এক্সপ্রেসের যাত্রা মাত্র শুরু হয়েছে। যাত্রীরা বেশি করে টিকিট কেটে ট্রেনে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণ করলে এ অঞ্চলে রেলের আসন ও অন্যান্য সুবিধা বাড়ানোর ক্ষেত্রে তাদের পাশে থাকবে সরকার।

ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের রেল যোগাযোগে নতুন সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সুবিধা ফেনীবাসীর যাতায়াত আরও সহজ করবে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম