• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুননের নেতৃত্বে তাকলাগানো শোডাউন

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৪:৪৬
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৪:৪৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুননের নেতৃত্বে তাকলাগানো শোডাউন
 

আনিস ফারুক :

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কঠিন দু:সময়ে রাজপথের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও পরিশ্রমী নেতৃত্ব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সফল ছাত্রনেতা ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তৃণমূল পর্যায়ের জনপ্রিয় নেতৃত্ব নিহাদ সালমান ডুননের নেতৃত্বে বিশাল বর্নাঢ্য তাকলাগানো শোডাউনই প্রমাণ করেছে জেলা যুবদলের আগামীর নেতৃত্বে কতটা জনপ্রিয় নিহাদ সালমান ডুনন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে তাগলাগানো শোডাউনটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন এলাকার কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

শোডাউন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নিহাদ সালমান ডুনন বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়নে এবং দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে যুবদল সদা প্রস্তুত। কর্মীদের ত্যাগ ও তিতিক্ষাকে পাথেয় করে ভবিষ্যতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।’

জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তর জেলা যুবদলের তৃণমূল পর্যায়ের জনপ্রিয় নেতৃত্ব নিহাদ সালমান ডুননের নেতৃত্বে তাকলাগানো শোডাউনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন ধরনের প্লেকার্ড ও ফ্যাস্টুন হাতে নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে বিশাল এ তাকলাগানো শোডাউনে অংশ নেয়।
Anis

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম