• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

তাহসিফের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:৫৬

তাহসিফের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

নিখোঁজের এক দিন পর রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

তিনি বলেন, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়। তার এক আত্মীয়কে খবর দেওয়ার পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহসিফের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি। তার বাবার নাম কেএম এনায়েতুর। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম