• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৭
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৭

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল ফি নির্ধারিত করা হয়েছে আট হাজার টাকা। এখন থেকে নির্দিষ্ট এই ফি দিয়ে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা শেষ করতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্ধারিত এই ফির বাইরে কোনো মেডিকেল সেন্টার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে, মেডিকেল টেস্টের ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে সরাসরি সতর্কতার সঙ্গে প্রক্রিয়া শেষ করার জন্য গমনেচ্ছুদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বমোট ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং অতিরিক্ত অর্থ দাবি করা নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন। কর্মীরা যেন কোনো বাড়তি টাকা না দেন এবং অনুমোদিত যেকোনো কেন্দ্র থেকে নিজেদের সুবিধামতো স্বাস্থ্য পরীক্ষা করান, সে বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে আবদ্ধ হয়ে কাজ করতে পারবে না।

এ ছাড়া মেডিকেল স্লিপ ও অ্যাজেন্সি পরিবর্তনের ক্ষেত্রেও কঠোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। কোনো কর্মী অ্যাজেন্সি পরিবর্তন করতে চাইলে আগের অ্যাজেন্সিকে বিনা অজুহাতে তার মেডিকেল রিপোর্ট নতুন অ্যাজেন্সিতে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে মাইগ্রামস স্লিপ সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, এই স্লিপের জন্য কোনো অর্থ দেওয়া যাবে না।

অতিরিক্ত ফি দাবি, অনিয়ম বা হয়রানির শিকার হলে কর্মীদের সরাসরি ইমেইলে ([email protected]`) মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

অনিয়ম বা নির্দেশনার ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম