• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৯
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৯

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এই বিক্ষোভের কারনে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।

এর আগে সকাল ১০টা থেকেই মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ১০ নম্বরে জড়ো হতে থাকেন।

এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করেছিলেন গার্মেন্টস শ্রমিকরা।

ডিএম‌পির মিরপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছে।

এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌ফিজ সংবাদমাধ্যমকে বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে প‌রি‌স্থি‌তি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম