• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সাত দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে ‘লংমার্চ’ শুরু

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৩২
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৩২

সাত দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে ‘লংমার্চ’ শুরু
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে ‘লংমার্চ’ শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে এ কর্মসূচি শুরু হয়। বায়তুল মোকাররকম মসজিদের দক্ষিণ গেট থেকে সকাল ৮টা ২০ মিনিটে লং মার্চের গাড়ি বহর রওনা দেয়। উদ্বোধনী সমাবেশে অংশ নেন জামায়াতসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী এ লংমার্চে অংশ নিয়েছে এক হাজারেরও বেশি যানবাহন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু হয়। তার আগে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন ক্বারী বেলাল হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমিরর মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ছাত্রশিবেরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

কোথায় কোথায় পথসভা হবে

১১ দলীয় সূত্রে জানা গেছে, গাড়িবহর পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। রুট অনুযায়ী পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পথসভা হবে। এরপর ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুরের টেকেরহাট হয়ে গোপালগঞ্জের দিকে যাবে গাড়িবহর। তবে গোপালগঞ্জে কোনও পথসভার কর্মসূচি রাখা হয়নি।

গাড়িবহর গোপালগঞ্জ শহর দিয়ে বাগেরহাটের ফকিরহাট গিয়ে সেখানকার কাটাখালী মোড়ে পথসভা করবে। এরপর রূপসা সেতু পার হয়ে খুলনা নগরীর শিববাড়ী মোড়ে পথসভা হবে। সেখান থেকে খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে আরেকটি পথসভা করার কথা রয়েছে। পরে যশোরের চাচড়া মোড়ে পথসভা শেষে গাড়িবহর ঝিনাইদহ যাবে। জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভা হবে। সেখান থেকে কুষ্টিয়ার জিলা স্কুল মাঠে হবে সমাপনী সমাবেশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম