• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৭:৩৭
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৭:৩৭

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ১৫টি কারখানার পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ছোড়া পাল্টা ইটপাটকেলের আঘাতে একাধিক শিল্প পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষের মুখে ইতোমধ্যে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় অন্তত ২৬টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন শুরু করে। পরে অন্যান্য কারখানা থেকেও শ্রমিকরা বেরিয়ে তাদের সঙ্গে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায়ও ইটপাটকেল ছোড়ে বিক্ষোভরত শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া যুগান্তরকে জানান, পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত ২৬টি পোশাক কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশসহ শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম