• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রণক্ষেত্র সাভারের হেমায়েতপুর, সাংবাদিক-পুলিশসহ আহত কয়েকজন

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৪:২৫
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৪:২৫

রণক্ষেত্র সাভারের হেমায়েতপুর, সাংবাদিক-পুলিশসহ আহত কয়েকজন
 

সাভার (ঢাকা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকারী পোশাকশ্রমিকদের ওপর টিয়ারশেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের হেমায়েতপুর। এতে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) অবরোধকারীরা পুলিশের অনুরোধে মহাসড়ক না ছাড়ালে এক পর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় চার সাংবাদিক ও সাভার মডেল থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চার-পাঁচটি কারখানার শ্রমিকরা সিংগাইর রোডের পদ্মার মোড় এলাকায় জড়ো হন।

জানা যায়, সকালে শ্রমিকরা কাজে গেলে মালিকরা পরিস্থিতি বেগতিক দেখে ছুটি দিয়ে দেন। তখন শ্রমিকদের কিছু অংশ বাড়ি চলে যান আর কিছু অংশ সড়কে অবস্থান নেন। তাদের সড়ক থেকে সরাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় শ্রমিকরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। তারা সড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এর মধ্যে একটি গার্মেন্টসে ভাঙচুর করেন।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। এর মধ্যে পুলিশের একটি গাড়িতেও ভাঙচুরের খবর পাওয়া যায়।

এরপর পুলিশ দ্বিতীয় দফায় টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা সেখান থেকে বেরিয়ে সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে অবস্থান নেন।

এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দিতে বারবার অনুরোধ করলেও তারা সরেননি। এরপর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এই শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় শ্রমিকদের হামলা ও মারধরের শিকার হয়েছেন খবরের কাগজ ও স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, বণিক বার্তা ও একাত্তর টিভির সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন ও সহযোগী উজ্জ্বল হোসাইন এবং বৈশাখী টিভির ভিডিও জার্নালিস্ট নিলয়।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম