• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শরীয়তপুরে মহিলা দলের সভানেত্রীকে সভাপতির পদ থেকে অপসারনের দাবিতে প্রতিবাদ সভা

প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২ ১১:২১
আপডেট: শনিবার, ১২ মার্চ, ২০২২ ১১:২১

shariatpur pic 3
 

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার নবগঠিত মহিলা দলের সভানেত্রী আল আসমা উল হুসনা অন্য জেলার বাসিন্দা হওয়ায় তাকে অপসারন করে পূণরায় নতুন কমিটি ঘোষণার দাবিতে প্রতিবাদসভা করেছে শরীয়তপুর জেলা মহিলাদলের নেতৃবৃন্দ। শনিবার (১২ মার্চ) বেলা ১১টায় শরীয়তপুর কোর্ট এলাকার মোল্যা বাড়িতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ও নবগঠিত মহিলা দলের কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদিকা ফারহানা নিপা (মেম্বার), জেলা কমিটির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ও জেলার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদিকা রুমা হামিদ প্রমূখ। এসময় জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফারহানা নিপা তার বক্তব্যে অবিলম্বে শরীয়তপুর জেলা মহিলা দলের সভানেত্রীর পদ থেকে অন্য জেলার বাসিন্দা আসমা উল হুসনা’কে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করার দাবি করেন। আর রুমা হামিদ তার বক্তব্যে বলেন, অপরিচিত লোক ত্যাগী কর্মীদের বাদ দিয়ে জেলা মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্য জেলার বাসিন্দা আসমা উল হুসনা কেন্দ্রকে ভুল বুঝিয়ে এগুলো করেছে। আমরা দ্রুত তার অপসারন চাই। এ সময় বক্তারা আরও কঠিন আন্দোলনের যাওয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, আল আসমা উল হুসনাকে সভানেত্রী ও শাহনাজ মৃধা’কে সাধারণ সম্পাদিকা করে ৫ মাচর্ শরীয়তপুর জেলা মহিলা দলের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম