• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

৭ নভেম্বর সংকটময় পরিস্থিতি থেকে দেশকে উত্তরণে ভূমিকা রাখেন জিয়াউর রহমান: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৬:২৭
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৬:২৭

৭ নভেম্বর সংকটময় পরিস্থিতি থেকে দেশকে উত্তরণে ভূমিকা রাখেন জিয়াউর রহমান স্বাস্থ্যমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকে।

শনিবার (৭ নভেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা ও ঢেউটিন এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ নভেম্বর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি, মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বভার গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ৯০ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মানবিক সহায়তা দেন।

এ ছাড়া ৫৬ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তা হিসেবে প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি ২০০ জন কর্মজীবী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বেলাব উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম