• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে – অর্থমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:২৭
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:২৭

বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে - অর্থমন্ত্রী
 

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ফরেনসিক অডিটের মাধ্যমে এ–সংক্রান্ত কমিটি এসব অসংগতি চিহ্নিত করেছে।’

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ভ্রমণ

বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে প্রতিবেদনটি শিগগিরই প্রকাশ করা হবে উল্লেখ করে খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা যায় না। এটি নিজের সঙ্গে প্রতারণা করার মতো।

‘সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য। তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে’—বলেন তিনি।

অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্য ফরেনসিক অডিট করা হয়েছে, কাউকে লক্ষ্যবস্তু করতে নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে। আর এ থেকে সংশোধনের সুযোগ তৈরি হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম