• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ঘিরে ‘বড় পরিকল্পনা’ বিএনপির, দায়িত্বে ৩ নেতা

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৪
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৪

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ঘিরে ‘বড় পরিকল্পনা’ বিএনপির, দায়িত্বে ৩ নেতা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ আয়োজনের প্রস্তুতি নিতে দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এ উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন দলের জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ও আয়োজনের ধরন নিয়ে আলোচনা হবে।

দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও রুহুল কবির রিজভী।

 

সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বৈঠকে তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন। দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজন করা হবে।’

 

আয়োজনের ধরন সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা হবে। পূর্ণ ভাবগাম্ভীর্য বজায় রেখেই কর্মসূচি পালন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এমন একটি স্মরণীয় আয়োজন করতে চান, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম