• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৫৪
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৫৪

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের বৈঠক
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে এবং বাংলাদেশে দেশটির বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে আর্জেন্টিনার দূতাবাসের মিশন উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম