• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১:৩৮
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১:৩৮

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ
 

ইসরাইলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন আইনে ইসরাইলি পাসপোর্টধারীদের জন্য কোনো শর্ত ছাড়াই প্রবেশ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দ্বিতীয় দেশের পাসপোর্ট ব্যবহার করেও যাতে তারা মালদ্বীপে প্রবেশ করতে না পারেন, সেই ব্যবস্থাও কার্যকর হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগের আইনে গাজায় যুদ্ধ চলাকালীন ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে নতুন প্রস্তাবিত আইনে পরিস্থিতি পরিবর্তন হলেও ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

অর্থাৎ, নতুন আইনে নিষেধাজ্ঞাটি যুদ্ধের পরিস্থিতির ওপর নির্ভরশীল না রেখে স্থায়ী করার বিধান রাখা হয়েছে।

১ হাজার ১৯২টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র। সাদা বালুর সৈকত, স্বচ্ছ নীল পানি ও বিলাসবহুল পর্যটনকেন্দ্রের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় যুদ্ধের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্ক করেছিল ইসরাইল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম