• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:৫৯

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর লালমাটিয়ায় কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের স্টাফদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় বারের কয়েকজন স্টাফকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনাবাজারের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারে ছাত্রলীগের এক নেতার অবস্থানের অভিযোগে তাকে আটক করতে যান স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় বারের স্টাফরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে ছাত্রদলের আরও নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বারের সামনে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বারের ভেতর থেকে অভিযুক্ত স্টাফদের বের করে আনার চেষ্টা করে। এ সময় আবারও মারধরের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা যুগান্তরকে বলেন, ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আটক করতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় বারের কয়েকজন স্টাফকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে গ্রেফতার করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম