• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইভিএমে ভোট হলে জাতীয় পার্টি অংশ নেবে: রওশন এরশাদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৮:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৮:৩৫

96600236 3

ইভিএমে ভোট হলে জাতীয় পার্টি অংশ নেবে: রওশন এরশাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোশক বেগম রওশন এরশাদ। বললেন, সারাবিশ্বেই ইভিএমে নির্বাচন হচ্ছে, আমাদের দেশে হলে সমস্যা কোথায়। ইভিএমে ভোট হলে অংশ নেবে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। বলেন, আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন সফল করার আহ্বান জানান।

রওশন এরশাদ বলেন, সবাইকে নিয়েই এই কাউন্সিল হবে। জাতীয় পার্টির পদ বঞ্চিত ও ক্ষমতাচ্যুত নেতারা আবারও সক্রিয় হতে চায়। জাতীয় পার্টির জন্য যারা জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছে তাদের সাথে নিয়ে আবারও এগিয়ে যেতে চাই।

দলটির দশম জাতীয় সম্মেলন এবং বিভিন্ন সময় তার দেয়া বক্তব্য নিয়ে গণমাধ্যমে নানা রকম সংবাদ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com