শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস বর্তমান সরকারের মধ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপোস করবে না জামায়াত। ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে।
স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতদের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
একই সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই কথা বলার কোনো অধিকার নেই।’












