• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:২৫
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:২৫

ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
 

মাদারীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে মারধর করে হাত-পা বেঁধে নির্জন স্থানে ফেলে তার কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী হাসিনা বেগম (৫২)।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাসিনা বেগম। তিনি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আবুল কালাম মাদবর।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা তোলেন হাসিনা বেগম। এরপর মেয়েকে সঙ্গে নিয়ে ভ্যানে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ভ্যানে ওঠেন। কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় তার মেয়ে ভ্যান থেকে নেমে যান।

এরপর সাতভাগিয়া মুন্সিবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস হাসিনার পথ আটকায়। এ সময় মাইক্রোবাস থেকে নেমে চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে তার চোখ বেঁধে মাইক্রোবাসটি শিবচরের পাচ্চরের দিকে রওনা হয়। এ সময় তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। পরে তাকে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে আলোচনা করে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত টাকা উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাসিনা বেগম।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম