• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

লন্ডনে নেতাকর্মীদের ওপর হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বললেন হাসনাত

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:১৩
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:১৩

লন্ডনে নেতাকর্মীদের ওপর হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বললেন হাসনাত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
লন্ডনে নাহিদ ইসলামের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ পৃথিবীর কাছে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করলেন হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আরও বলেন, ‘বর্তমানে তারা দেশেও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছ। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম নিচ্ছে না। অথচ অতীতে তারাই কোথাও নাশকতা হলে জামায়াতের তাণ্ডব বা বিএনপির অগ্নিসন্ত্রাস লিখে শিরোনাম করতো।’

হাসনাত বলেন, ‘বিএনপির নেতৃত্ব ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি। যদি তাই হতো তাহলে ২০২৩ সালের অক্টোবর ও ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসিতেই সফল হতো। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।’

‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম
হাসনাতের দাবি ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষের ত্যাগ ও সংগ্রামের কারণেই আওয়ামী লীগের বিদায় হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, এমপি নুসরাত তাবাসসুম এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম