• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সার ডিলার নিয়োগে অনিয়মকারীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:৪৩
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:৪৩

সার ডিলার নিয়োগে অনিয়মকারীদের ছাড় নয় প্রধানমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ডিলার নিয়োগে অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, “সার ডিলার নিয়োগ প্রক্রিয়া আরও যুগোপযোগী ও কার্যকর করতে গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী, সব ডিলার সরকার নিযুক্ত, নিবন্ধিত ও তালিকাভুক্ত সার ডিলার হিসেবে বিবেচিত হবেন।”

প্রধানমন্ত্রী বলেন, ‘বিসিআইসি ও বিএডিসি ডিলার নামে আলাদা কোনো বিভাজন থাকবে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সব ডিলার নিজ নিজ অধিক্ষেত্রে মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে যথানিয়মে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন।’

তিনি আরও বলেন, ‘সার বিতরণব্যবস্থাকে আরও সময়োপযোগী করা এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত নীতিমালা প্রবর্তন ও হালনাগাদ করা হয়েছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম