• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সংবাদপাঠিকা থেকে শীর্ষ নায়িকা

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:৪০
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:৪০

সংবাদপাঠিকা থেকে শীর্ষ নায়িকা
 

সংবাদপাঠিকা থেকে সরাসরি বড় পর্দার নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। অভিষেকেই জুটি বাঁধেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এক দশকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

২০১৬ সালে নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। নায়ক ছিলেন শাকিব খান। একই ঈদে মুক্তি পায় তাদের অভিনীত আরেক সিনেমা ‘শুটার’।

এরপর যেন থামার সুযোগ ছিল না। ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’সহ একের পর এক সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় এই জুটির জনপ্রিয়তা বুবলীকে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় নিয়ে আসে।

শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল তাদের একসঙ্গে কাজ করার সময় থেকেই। পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। দীর্ঘদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পেলেও একটা সময় বুবলীর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিজের আলাদা পরিচয় তৈরি করা। শুধু একজন জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় নয়, ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করার তাগিদ থেকেই অন্য নায়কদের সঙ্গে কাজ শুরু করেন তিনি।

নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’, আদর আজাদের সঙ্গে ‘লোকাল’, মাহফুজ আহমেদের বিপরীতে ‘প্রহেলিকা’, শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ এবং সিয়াম আহমেদের বিপরীতে ‘টান’ ও ‘জংলি’তে অভিনয় করেন বুবলী। এসব সিনেমায় চরিত্রের ধরনেও এসেছে বৈচিত্র্য। বিশেষ করে ‘প্রহেলিকা’য় অর্পা চরিত্রে তার অভিনয় দর্শক ও নির্মাতাদের প্রশংসা পেয়েছে।

‘দেয়ালের দেশ’ সিনেমায়ও বুবলীর অভিনয় নিয়ে আলোচনা হয়েছে। এই সিনেমার জন্য ২০২৬ সালে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন তিনি। অন্যদিকে ‘প্রহেলিকা’র জন্যও পেয়েছেন বিএফডিএ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার। অর্থাৎ শাকিব খানের সঙ্গে জুটি কিংবা ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরে অভিনয়ের স্বীকৃতিও তার ঝুলিতে জমা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম