• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:০৯
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:০৯

সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকানো এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের সাত জেলায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছেন।

নাজমুস সাকিব আরও বলেন, মোতায়েন করা সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা দিচ্ছেন। নিয়মিত টহল, নজরদারি ও মোবাইল মুভমেন্টের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

সংশ্লিষ্ট রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি জনবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের এ কার্যক্রম দিন-রাত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম